মহালয়া · সর্বপিতৃ অমাবস্যা
পিতৃপক্ষের শেষ দিন; তর্পণ করা হয়।
তিথিভাদ্র · কৃষ্ণপক্ষ · অমাবস্যা
সময় · কলকাতা
অমাবস্যা শুরু২৯ সেপ্টেম্বর, ১০:৫৫
অমাবস্যা শেষ৩০ সেপ্টেম্বর, ০৮:০৬
কখন
- বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৭
- সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৮
- রবিবার, ৭ অক্টোবর, ২০২৯
- শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০৩০
- বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০৩১
- সোমবার, ৪ অক্টোবর, ২০৩২
বিবরণ
পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু। ভোরে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পূর্বপুরুষদের জল দেওয়া হয় — তর্পণ। আর ভোর চারটেয় রেডিও খুলে সেই চণ্ডীপাঠ, যা ১৯৩১ সাল থেকে বাঙালির শরৎ শুরু করিয়ে দেয়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা, পঙ্কজকুমার মল্লিকের সুর। একবার ১৯৭৬-এ উত্তমকুমারকে দিয়ে নতুন করে করানো হয়েছিল; শ্রোতারা এমন ক্ষেপে গিয়েছিলেন যে পরের বছরেই পুরনোটা ফিরিয়ে আনতে হয়।