জগদ্ধাত্রী পূজা
চন্দননগর ও কৃষ্ণনগরের বড় পুজো।
তিথিকার্তিক · শুক্লপক্ষ · নবমী
সময় · কলকাতা
নবমী শুরু১৮ নভেম্বর, ০৬:০৫
নবমী শেষ১৯ নভেম্বর, ০৭:০৬
কখন
- বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
- রবিবার, ৭ নভেম্বর, ২০২৭
- বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৮
- বুধবার, ১৪ নভেম্বর, ২০২৯
- রবিবার, ৩ নভেম্বর, ২০৩০
- শনিবার, ২২ নভেম্বর, ২০৩১
- বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০৩২
যা করা হয়
- দেবী সিংহবাহিনী, চতুর্ভুজা, ত্রিনয়না — হাতে শঙ্খ, চক্র, ধনুক, বাণ। সিংহের পায়ের নিচে হাতি, করীন্দ্রাসুর — মত্ত অহংকার, যাকে দেবী বশ করেন।
- প্রথাগতভাবে পুজো এক দিনেই — নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী আর নবমীর পুজো পরপর। চন্দননগরে এখন চার দিন, সপ্তমী থেকে দশমী।
- কৃষ্ণনগরে এই পুজোর প্রচলন রাজা কৃষ্ণচন্দ্রের হাতে, অষ্টাদশ শতকে; চন্দননগরে ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে।
- চন্দননগরের আলোকসজ্জা আর বিসর্জনের শোভাযাত্রা দেখতে দূর থেকে মানুষ আসে। কৃষ্ণনগরে চাষাপাড়ার বুড়িমা সবচেয়ে বিখ্যাত।
প্রশ্ন ও উত্তর
জগদ্ধাত্রী পূজা ২০২৬ কবে?
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ — কার্তিক শুক্লা নবমী। নবমী শুরু ১৮ নভেম্বর, ০৬:০৫, শেষ ১৯ নভেম্বর, ০৭:০৬।
জগদ্ধাত্রী কে?
কেনোপনিষদের গল্পে, অসুর জয়ের পর দেবতারা অহংকারী হলে ব্রহ্ম যক্ষ হয়ে এসে একটি তৃণ রাখেন। অগ্নি তা পোড়াতে পারেননি, বায়ু ওড়াতে পারেননি। তখন উমা হৈমবতী এসে বুঝিয়ে দেন, শক্তি কার। বাংলায় জগদ্ধাত্রীকে সেই দেবী বলেই মানা হয় — যিনি জগৎ ধারণ করে আছেন।
চন্দননগরের পুজো কদিনের?
চার দিন, সপ্তমী থেকে দশমী। সবচেয়ে বড় আকর্ষণ আলোকসজ্জা আর বিসর্জনের শোভাযাত্রা।